• বৃহঃস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
  • ঢাকা, বাংলাদেশ

শ্রীলঙ্কার নির্বাচনে শাসকের পরিবর্তন হয়েছে,

শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি

  আন্দোলন প্রতিবেদন  

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪  |  অনলাইন সংস্করণ

২০২২ সালে জুলাই অভ্যুত্থানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তারপর, ২১ সেপ্টেম্বর ২০২৪-এ শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বামপন্থী হিসেবে পরিচিত ‘জনতা বিমুক্তি পেরামুনা’ (ঔঠচ)-এর প্রধান অনূঢ়া কুমারা দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়। বাংলাদেশের পেটিবুর্জোয়া বামরা দিশা নায়েকের বিজয়ে আরো একটু নিশ্চিত/আশান্বিত হতে পারে যে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়া যায়! যেমনটা আন্তর্বর্তী সরকারকে তারা মনে করে ছাত্র-জনতার অভ্যুত্থানের সরকার। কিন্তু “মার্কসবাদী” দাবীদার অনূঢ়া দিশানায়েক নির্বাচনে অংশ গ্রহণের পূর্বেই জেভিপি’র দলীয় কর্মসূচি থেকে সমাজতন্ত্র শব্দটা বাতিল করে বুর্জোয়া শাসকশ্রেণির দলে ভিড়ে যায় বামপন্থি আলখাল্লা ছুঁড়ে ফেলে।

জেভিপি’র প্রতিষ্ঠাতা রুহানা উইজিউয়েরার ১৯৬৪ সালে শানমুগাত্থাসান’র নেতৃত্বাধীন সিলন (পূর্বে শ্রীলঙ্কার নাম সিলন ছিল) কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-এর সাথে যুক্ত হন। নিজেকে কমিউনিস্ট হিসেবে পুনর্গঠন না করে পার্টি ত্যাগ করে দ্রুত বিজয়ের লক্ষ্যে ১৯৬৫ সালে গঠন করেন ট্রটস্কিপন্থী পার্টি জেভিপি, বর্জন করে মাওবাদ। বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লব অসম্পন্ন নয়া উপনিবেশিক, আধা-সামন্ততান্ত্রিক রাষ্ট্র শ্রীলঙ্কায় সমাজতান্ত্রিক বিপ্লবের হঠকারী ঘোষণা দিয়ে উত্তর কোরিয়ার অর্থনৈতিক ও সামরিক সহযোগিতায় ১৯৭১ সালে সশস্ত্র বিদ্রোহ করেন। কিন্তু তাতে তারা ব্যর্থ হয়। পরবর্তীতে রাষ্ট্রের কাছে স্যারেন্ডার করে। বুর্জোয়া ‘মূলধারা’র রাজনীতিতে অধঃপতিত হয়। ১৯৮২ সালে প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়। তারপরও সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদের মদদে ১৯৮৭ সালে আবারও সশস্ত্র বিদ্রোহ করে ব্যর্থ হয়। ১৯৮৯ সালে আততায়ীর গুলিতে উইজেবীরা নিহত হন।

১৯৮৩ সালে ভেলুপিল্লাই প্রভাকরনের নেতৃত্বে তামিলদের জাতিগত স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবি ছিল ন্যায়সঙ্গত। এই তামিলদের সশস্ত্র সংগ্রামের উপর ২০০৯ সালে ভয়ংকর গণহত্যা চালায় বৃহৎ সিংহলী শাসকশ্রেণি ও তাদের রাষ্ট্রযন্ত্র। যাকে সমর্থন দিয়েছিল উগ্র জাতীয়তাবাদী জেভিপি পার্টি। জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকার, তথা বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার মার্কসবাদে স্বীকৃত। মূলত জেভিপি সাম্রাজ্যবাদ ও ভারতীয় সম্প্রসারণবাদের প্রেসক্রিপশন বাস্তবায়নকারী একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে। যার নেতা হলেন অনূঢ়া দিশানায়েকে। ২০১৪ সালে জেভিপি পার্টির প্রধান হয় অনূঢ়া কুমারা দিশানায়েকে। মার্কসবাদের আলখাল্লা গায়ে জড়িয়ে বিপ্লব আকাঙ্ক্ষী জনগণকে বিভ্রান্ত করাই যাদের কাজ।

২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণের পূর্বেই দিশানায়াকে ভারতীয় হিন্দুত্ববাদী ফ্যাসিস্ট মোদি দাদার আশীর্বাদ নিতে ভারত সফর করে আসে। সাম্রাজ্যবাদের অর্থনৈতিক সংস্থা আইএমএফ-এর সাথে দাসখত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। যা বিশ্ব মিডিয়া গুলোতে পরিষ্কারভাবে উঠে এসেছে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর শ্রীলঙ্কা সফর করে এবং বলে শ্রীলঙ্কার উন্নয়নের কর্মসূচিতে সাহায্য করতে ভারত প্রস্তুত।

অতএব এটা পরিষ্কার, দিশানায়েকে বা তার দল ও জোট বিপ্লবী নয়, প্রতিক্রিয়াশীল গণনির্যাতক রাষ্ট্র ব্যবস্থার রক্ষাকবচ। 

তবে সাম্রাজ্যবাদ-সম্প্রসারণবাদের দালাল নেতৃত্ব খুব বেশি দিন তাদের চরিত্র জনগণের কাছে গোপন রাখতে সক্ষম হবে না। বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী ব্যবস্থা চরম সংকটে পতিত হচ্ছে। তাই দেশে দেশে অস্থিরতা, গণবিদ্রোহ, স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, গৃহযুদ্ধ। এসবের প্রধান কারণ হলো সাম্রাজ্যবাদ তাদের প্রেসক্রিপশনে দেশে দেশে জনগণের ক্ষুধা-দারিদ্র, সংকট মোচন করতে সক্ষম নয়। শ্রীলঙ্কায় তা নগ্ন হয়ে দেখা দিবে অচিরেই। জনগণের আশাভঙ্গের কারণ হবে।

 সুতরাং আজকের যুগে তৃতীয় বিশ্বের দেশে দেশে মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের আদর্শে সর্বহারা শ্রেণির নেতৃত্বে নয়াগণতান্ত্রিক বিপ্লব ছাড়া অর্থাৎ সকল সাম্রাজ্যবাদ-সম্প্রসারণবাদ ও আমলা-মুৎসুদ্দি পুঁজিবাদ, সামন্তবাদ উচ্ছেদ ছাড়া নিপীড়িত জনগণের মুক্তি আসতে পারে না। বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সেটা হয়নি। শ্রীলঙ্কায়ও হবে না। জনগণকে বিপ্লবের পথেই আগাতে হবে। 

আরও খবর
 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র